নিশীথ রাতে বাজে সাইরেন, আকাশ জুড়ে ভয়ের ছায়া,
মানবতার বুকের ভেতর জেগে ওঠে নীরব মায়া।
লোহার ডানায় আগুন ঝরে, শহর ভাঙে ক্ষণে ক্ষণে,
শিশুর কান্না মিশে যায় যে ধোঁয়ার কালো গগনে।
বাতাস ভরে বিষের গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
স্বপ্নগুলো ভেঙে পড়ে, জীবন যেন ভাঙা কয়।
সীমান্ত জুড়ে আগুন নাচে, রক্ত নদী বইছে ধীর,
মানুষগুলো হারায় পথ, অশ্রু ঝরে নীরব নীর।
ক্ষমতারই লোভে অন্ধ, মানুষ আজকে মানুষ নয়,
অস্ত্র হাতে দাঁড়িয়ে দেখে নিজের সাথেই যুদ্ধ হয়।
বুকের মাঝে ভয় আর শঙ্কা, কে বা আপন কে পর,
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসেরই কালো ঘোর।
শান্তির কথা হারিয়ে গেছে, গোলার শব্দ ঢেকে দেয়,
ভালোবাসা মুছে গিয়ে হিংসা শুধু বুকে রয়।
একটি শিশু প্রশ্ন করে, “কোথায় গেল শান্তি সব?”
কেউই তারে উত্তর দেয় না, নীরব থাকে ধরণীর রব।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানুষ খোঁজে নতুন ভোর,
আশার আলো জ্বলে আবার, শেষ হয় অন্ধকার ঘোর।
যুদ্ধ শেষে মানুষ বুঝে, ভালোবাসাই সত্য জয়,
তৃতীয় বিশ্বযুদ্ধ শেখায়—শান্তিই আসল পরিচয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান
"অস্ত্র হাতে দাঁড়িয়ে দেখে নিজের সাথেই যুদ্ধ হয়"- এই লাইনটা মনে দাগ কাটল। আপনার লেখা গল্পটা পড়া যাচ্ছে না। শিরোনামে ক্লিক করলে 404 Page Not Found এরর দেখাচ্ছে। সম্ভবত টাইটেলে কোটেশন মার্ক ব্যবহারের কারণে। এর আগেও এমনটা দেখেছি বলে ধারণা করলাম। আপনি লেখাটা পড়তে পারার উপযোগী করে দেয়ার জন্যে গল্পকবিতা এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমার লেখা কবিতার সাথে বিষয়ের সামঞ্জস্যতা রয়েছে।
১৬ নভেম্বর - ২০১১
গল্প/কবিতা:
৯০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।